সুপারি গাছ কাটতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই হাসপাতালে

০১ জুলাই ২০২৬, ১১:২৮ AM
গুরুতর আহত হয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাই

গুরুতর আহত হয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাই © সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বৃষ্টির মধ্যে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় ছোট ভাই গুরুতর আহত হয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৬০) ও আহত মোশাররফ হোসেন (৪৫) স্থানীয় বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে। স্বজনরা জানান, মোশাররফ হোসেন সম্প্রতি বিদেশ থেকে ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন।

পুলিশ, হাসপাতাল সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির সামনের নিজস্ব বাগানে একটি সুপারি গাছ কাটছিলেন দুই ভাই। গাছটি কেটে ফেলার সময় হেলে পাশের ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। এতে মুহূর্তেই দুই ভাই বিদ্যুতায়িত হন।

চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুপুর পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আহত মোশাররফ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লামিয়া বিনতে হোসাইন জানান, বিদ্যুতায়িত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং অপরজনের চিকিৎসা চলছে।

স্থানীয়রা বৈদ্যুতিক লাইনের ঝুঁকিপূর্ণ অবস্থা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9