গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

৩০ জুন ২০২৬, ০৭:৪৭ PM
যাত্রীবাহী বাস খাদে

যাত্রীবাহী বাস খাদে © টিডিসি ফটো

গোপালগঞ্জে ওভারটেকিং করতে গিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অজ্ঞাত একটি ট্রাকের সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোষগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকাগামী ‘সেবা গ্রীন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘোষগাতী এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬