ব্রাজিল-জাপান ম্যাচ দেখে ফেরার পথে যুবককে গুলি, গ্রেপ্তার ১

৩০ জুন ২০২৬, ০৭:৪৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৬, ০৮:১৭ AM
রায়হান রনি

রায়হান রনি © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে এনায়েত আলী ফকির (৪৬) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত এনায়েত আলী একই এলাকার মৃত উকিল উদ্দিনের ছেলে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত অভিযোগে রায়হান রনি (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনায়েত আলী ফকির তার বাড়ির পার্শ্ববর্তী খাঁন মসজিদ এলাকায় ব্রাজিল ও জাপানের মধ্যকার নকআউট পর্বের ম্যাচটি দেখছিলেন। খেলা শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়ে। এতে তার ডান হাত এবং ডান পায়ের উরুতে গুরুতর জখম হয়। একই সময়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের পরিবার জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এর আগেও গত কয়েকদিন আগে রাতের আঁধারে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে আঘাত করেছিল। উল্লেখ্য, একটি মারামারি মামলায় সম্প্রতি এনায়েত আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতের পরিবারের সঙ্গেও পুলিশ কথা বলেছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage