সীমান্তে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

২৭ জুন ২০২৬, ০৩:২৪ PM
জয়নাল আবদীনের মরদেহ দেখতে স্থানীয় লোকজনের ভিড়

জয়নাল আবদীনের মরদেহ দেখতে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের গভীর বনাঞ্চলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে জয়নাল আবদীন (৬৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার এক দিন পর বনাঞ্চল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলার ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমির বাগিচা টিলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবদীন উপজেলার কামালপুর মৃধাপাড়া গ্রামের মৃত আনিজ মিয়ার ছেলে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরতলা বিট শেরপুর বন বিভাগের শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জের আওতাধীন। শুক্রবার (২৬ জুন) বিকেলে ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা সীমান্তের ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলার-সংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডরের ১০ হেক্টর বাগান এলাকায় লাকড়ি সংগ্রহ করতে যান জয়নাল আবদীন। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরদিন শনিবার সকালে স্বজনরা স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের নিয়ে পাহাড়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাগিচা টিলা এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো অবস্থায় ছিল। বন বিভাগের প্রাথমিক ধারণা, বন্যহাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে।

শেরপুর বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও বন বিভাগের সদস্যদের সহায়তায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলমান।

রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাবি সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের নেতৃত্বে আরিফুল-মার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব বাজারে কমল তেলের দাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১২ অক্ট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অ্যাওয়ার্ড পেল এআইইউবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9