বাগেরহাটে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক

২৪ জুন ২০২৬, ০৪:৫৬ PM
মোতাহার মোড়ল

মোতাহার মোড়ল © সংগৃহীত

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও ২০টি ইয়াবা ট্যাবলেটসহ মোতাহার মোড়ল (৪৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২৪ জুন) সকালে বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোতাহার মোড়ল কররী গ্রামের মাহাতাব মোড়লের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ডিডি) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোতাহার মোড়লের নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ২ কেজি গাঁজা ও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬