অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

২২ জুন ২০২৬, ১১:৪৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রবিবার (২১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান বাহাত্তরকাহন গ্রামের মৃত আবাল হোসেন খানের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু খান প্রতিদিনের মতো রবিবার রাতেও তার অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ৮টার দিকে বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দিতে গেলে হঠাৎ সেখানে শর্ট সার্কিটের ঘটনা ঘটে, মুহূর্তের মধ্যেই তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এসময় তার গোঙানি শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন এবং সংযোগ বিচ্ছিন্ন করে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন।

কালক্ষেপণ না করে তাকে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, বাচ্চু খানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই সম্ভবত তার প্রাণহানি ঘটেছিল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, পরিবার ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে  রাতেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। 

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9