‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’—পুলিশকে যুবলীগ নেতারা

২১ জুন ২০২৬, ০৪:৫০ PM
ছবি ভিডিও থেকে নেওয়া

ছবি ভিডিও থেকে নেওয়া © সংগৃহীত

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় যুবলীগের একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২১ জুন) দুপুরে অনুষ্ঠিত ওই মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, যুবলীগের মিছিল চলাকালে পুলিশকে দেখে বলতে শোনা যায়, ‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু।’ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত একটি মিছিল থেকেই ওই বক্তব্য দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা দেখেছি। সেখানে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা, পুলিশকে হুমকি দেওয়া কিংবা কোনো ধরনের সহিংসতার উসকানি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬