খেলার মাঠের জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

২১ জুন ২০২৬, ০৭:৫৪ AM , আপডেট: ২১ জুন ২০২৬, ১০:০৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ফুটবল খেলতে গিয়ে মাঠে জমে থাকা পানিতে ডুবে মো. আকসান নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুর রউফ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু আকসান সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক এবং পুরোনো বিওসি মসজিদের পেশ ইমাম মোরশেদ হোসেনের ছেলে। সে সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আকসানসহ তার চার বন্ধু বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলছিল। মাঠের একপাশে পানি ছিল। একপর্যায়ে তিন বন্ধু বাড়ি চলে যায়। আকসান ওই সময় একা ফুটবল খেলছিল। বেলা দেড়টার দিকে এক পথচারী আকসানকে মাঠের পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। এরপর তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আকসানকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬