মেঘনার ‘রাজা ইলিশ’ বিক্রি হলো যত টাকায়

২০ জুন ২০২৬, ১০:০০ PM
প্রায় ৩ কেজি ওজনের ইলিশটি স্থানীয় মৎস্য ঘাটে নিলামে তোলা হয়

প্রায় ৩ কেজি ওজনের ইলিশটি স্থানীয় মৎস্য ঘাটে নিলামে তোলা হয় © টিডিসি সম্পাদিত

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল আকৃতির একটি ‘রাজা ইলিশ’। প্রায় ৩ কেজি ওজনের এই বিশাল ইলিশটি স্থানীয় মৎস্য ঘাটে নিলামে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি দেখতে ভিড় করেন জেলে, ব্যবসায়ী ও স্থানীয়রা।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়। ইলিশটির ওজন ছিল ২ কেজি ৮০০ গ্রাম।

আড়তের ম্যানেজার নাহিদ জানান, সকালে কলাতলীচর আবাসন খালের কামাল মাঝিসহ কয়েকজন জেলে রামনেওয়াজ সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করতে গেলে তাদের জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে। উপকূলীয় অঞ্চলে এ ধরনের বড় আকারের ইলিশকে স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ বলা হয়। পরে মাছটি আড়তে নিলামে তোলা হলে মৎস্য ব্যবসায়ী রাজিব চৌধুরী সর্বোচ্চ দরদাতা হিসেবে ৯ হাজার টাকায় এটি কিনে নেন।

ক্রেতা রাজিব চৌধুরী বলেন, বড় আকারের ইলিশের চাহিদা ঢাকার পাইকারি বাজারে বেশ ভালো। আশা করছি, সেখানে আরও বেশি দামে মাছটি বিক্রি করা সম্ভব হবে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে মেঘনা নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়ার ঘটনা জেলেদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে এমন ‘রাজা ইলিশ’ ধরা পড়ায় ঘাট এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক বলেন, ইলিশের প্রজনন ও সংরক্ষণ কার্যক্রম সফল হওয়ায় নদীতে বড় আকারের ইলিশের উপস্থিতি বাড়ছে। বর্ষা মৌসুমে বৃষ্টিপাত বৃদ্ধি পেলে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬