বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের, চালক-হেলপার আটক

১৭ জুন ২০২৬, ১০:২৭ PM
এই বাসের চাপায় স্কুলছাত্র মো.রাফি নিহত। পরে বাসটি পুলিশ আটক করে

এই বাসের চাপায় স্কুলছাত্র মো.রাফি নিহত। পরে বাসটি পুলিশ আটক করে © টিডিসি

ঝালকাঠি শহরে বাসচাপায় মো. রাফি (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঝালকাঠি-খুলনা মহাসড়কের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে পৌর শহরের বিকনা নতুন স্টেডিয়াম রোড এলাকার বাসিন্দা ও প্রবাসী মো. সবুজ ডাকুয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি সদর উপজেলার নৈকাঠি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফি বাইসাইকেল চালিয়ে বাসন্ডা ব্রিজ অতিক্রম করছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা নিউ শাপলা পরিবহনের একটি লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে রাজাপুর মেডিকেল মোড় এলাকা থেকে বাসসহ চালক ও হেলপারকে আটক করে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, দুর্ঘটনায় নিহত রাফির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত নিউ শাপলা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9