‎হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭৯ চা-শ্রমিক পেলেন ফ্যামিলি কার্ড

১৭ জুন ২০২৬, ১০:১৮ PM
উপজেলার চন্ডিছড়া খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়

উপজেলার চন্ডিছড়া খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয় © সংগৃহীত

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন চা-শ্রমিককে সরকারের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার চন্ডিছড়া খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কার্ড বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে মৌলভীবাজার সরকারি স্কুল থেকে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

‎এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি আব্দুল হাই, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মীর সিরাজ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও চা শ্রমিকরা।

‎অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ধাপে চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন শ্রমিককে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে আরও সুবিধাভোগীদের ফ্যামিলি কার্ডের আওতায় অন্তর্ভুক্ত করা হবে।

‎ফ্যামিলি কার্ড পেয়ে চা শ্রমিকদের মধ্যে আনন্দ দেখা যায়। শ্রমিকরা জানান, এই কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সরকারি বিভিন্ন সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।

‎সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদান সেই উদ্যোগের অংশ, যা তাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9