নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫

১৭ জুন ২০২৬, ০৮:৩৮ PM
গ্রেপ্তার ব্যক্তিরা

গ্রেপ্তার ব্যক্তিরা © সংগৃহীত

নেত্রকোনার সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে বসা জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান এবং লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়।

বুধবার  (১৭ জুন) ভোরে সদর উপজেলার কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনার পশ্চিম উলুয়াটীর আ. বারেক (৩৭), মো. কাজল মিয়া (৩৫), মো. রহিজ (৪৫), মন্টু রবি দাস (৪৫); পূর্বধলার কান্দুলিয়া এলাকার মো. রাসেল (২৬), মো. শফিকুল (৪৫), মো. বেলাল হোসেন (৪৫), মো. রাব্বী মিয়া (২৫), মো. সুজন মাহমুদ (৩৫), মো. আল আমিন (৪০), আবুল কালাম (৪০); পূর্বধলার হাটবারেংগার মো. রাসেল (৪০), বির বইরাটি এলাকার মো. এনামুল হক (৩০) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নৌপাই এলাকার মো. কামাল মিয়া (৫০) ও মো. হারেজ মিয়া (৫০)।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অংকের নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ভ্যান এবং লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় জব্দ করা হয়।

নেত্রকোনা মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল রাত্রিকালীন ডিউটি পালন করছিল। ভোর সোয়া চারটার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নেত্রকোনা-মোহনগঞ্জ পাকা রাস্তা-সংলগ্ন কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় জনৈক আরাধন বাবুর পতিত জমিতে ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে জুয়ার আসর বসেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা একটি পিকআপ গাড়িতে ষাঁড়সহ পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ভোর পৌনে পাঁচটার দিকে তাদের আটক করতে সক্ষম হয়।

অভিযানকালে ধৃতদের তল্লাশি করে ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া একটি নীল রঙের পিকআপ এবং পিকআপের পেছনে রশি দিয়ে বাঁধা অবস্থায় পাঁচ ইঞ্চি শিং বিশিষ্ট আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা মূল্যের হালকা লাল রঙের ষাঁড় জব্দ করা হয়।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, আটকদের জিজ্ঞাসাবাদে তারা ষাঁড় দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা হয়েছে।

পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950