প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

১৩ জুন ২০২৬, ০৭:২১ PM
অভিযুক্ত ছাত্রদল নেতা

অভিযুক্ত ছাত্রদল নেতা © সংগৃহীত

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। পরে পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড় পান তিনি। পরে ফিরে এসে প্রথম স্ত্রীর বাড়িতে হামলা চালানোর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (১২ জুন) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নের সোনাকান্দা গ্রামে কনের বাড়ি থেকে ছাড়া পান তিনি।

অভিযুক্ত ব্যক্তির নাম সাব্বির আহমেদ সাদান। তিনি নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বাঘমারা গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান আজাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির আহমেদ সাদান ২০২২ সালে প্রতিবেশী ধনাই মিয়ার মেয়ে আইমনা আক্তারকে গোপনে বিয়ে করেন। সেই বিয়ের বিষয়টি গোপন রেখেই পরে পারিবারিকভাবে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নের এক কৃষকদল নেতার কলেজপড়ুয়া মেয়ের সঙ্গে তার দ্বিতীয় বিয়ের আয়োজন করা হয়।

শুক্রবার (১২ জুন) বরযাত্রী নিয়ে কনের বাড়িতে গেলে প্রথম স্ত্রীর পক্ষ থেকে বিষয়টি প্রকাশ পায়। পরে কনে পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে বরযাত্রী আটকে রাখে। কয়েক দফা আলোচনার পর বরপক্ষ পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পায় বলে স্থানীয়রা জানান।

কনের বাবা শাজাহান মিয়া বলেন, ছেলের আগের বিয়ের বিষয়টি তারা জানতেন না। বিষয়টি জানার পর আর বিয়ে সম্পন্ন করা সম্ভব হয়নি বলে জানান তিনি। তবে জরিমানার বিষয়ে তিনি সরাসরি মন্তব্য এড়িয়ে যান।

অন্যদিকে, সাব্বির আহমেদ সাদানের বাবা আসাদুজ্জামান আজাদ বলেন, তার ছেলে আগে বিয়ে করেছেন—এ বিষয়টি তিনি জানতেন না। জানলে এমন পরিস্থিতি হতো না বলেও দাবি করেন তিনি।

এদিকে জরিমানা দিয়ে মুক্ত হওয়ার পর আজ শনিবার (১৩ জুন) সকালে সাব্বির ও তার সহযোগীরা প্রথম স্ত্রী আইমনা আক্তারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় আইমনা আক্তারের বড় বোন সুমনা আক্তার আহত হন। তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম স্ত্রীর পরিবারের একজন সদস্য সকালে থানায় এসে মৌখিক অভিযোগ করে। পরে আমরা ঘটনাস্থলে টিম পাঠাই। তারা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9