জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩ জুন ২০২৬, ০৫:১০ PM
জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা

জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা © টিডিসি

কক্সবাজারের পেকুয়ায় ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) বিকেলে তিনি শহীদের কবরের পাশে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। তিনি শহীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদানের কথা উল্লেখ করেন।

স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। তারা শহীদ ওয়াসিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে শনিবার বিকেলে ডুলাহাজরা সাফারি পার্ক ঘুরে দেখে চকরিয়া মালুমঘাট এলাকায় বৃক্ষরোপণ কমসূচির শুভ উদ্বোধন শেষে পেকুয়া পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে মো. ওয়াসিম চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিত। তার আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬