সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১০ জুন ২০২৬, ০৩:০৯ PM
সাড়ে তিনি ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়

সাড়ে তিনি ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় © সংগৃহীত

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল।

বুধবার (১০ জুন) দুপুরে উদ্ধার অভিযান শেষ হওয়ার পর রেললাইন পরিষ্কার করে আবার ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। ফলে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক হয় এ রুটের রেল যোগাযোগ।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দুপুর পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। এরপর ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে ট্রেন চলাচল শুরু করা হয়।

এর আগে সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ শহরের ইটাখোলা রোড এলাকায় পৌঁছালে এর পাওয়ার কারের কয়েকটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হওয়ার পরও ট্রেনটি কিছু দূর এগিয়ে যাওয়ায় রেললাইনের একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়।

অঘোষিত ফাইনালে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয় ঢাকা ৬-এ বিভিন্ন গ্রেডে ৪১ পদে চাকরি,…
  • ২১ অক্টোবর ২০২৬
মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় রাখার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্…
  • ২১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘হাদিস অল…
  • ২১ অক্টোবর ২০২৬
ডিভি লটারি নিয়ে বড় দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন
  • ২১ অক্টোবর ২০২৬
আকিজ মটরসে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬