গাজীপুরে মিনিট্রাক থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

০৯ জুন ২০২৬, ০৩:৫৬ PM
গাঁজাসহ আটক দুই মাদক কারবারি (মাঝে)

গাঁজাসহ আটক দুই মাদক কারবারি (মাঝে) © সংগৃহীত

গাজীপুরের সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে একটি মিনিট্রাকের গোপন চেম্বার থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সালনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, চেকপোস্টে একটি সন্দেহজনক মিনিট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়িটির ভেতরে কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার মলাই মিয়ার ছেলে ট্রাকচালক মো. সাকিব মিয়া ও কসবা উপজেলার বড়খোটা এলাকার শিশু মিয়ার ছেলে নাজমুল মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পাচারকারী ও কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ২৬ আগস্ট ২০২৬
ইবিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
প্রাথমিকে শূন্য পদ পূরণ, প্রধান শিক্ষক পদায়ন নিয়ে যা বললেন …
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ…
  • ২৬ আগস্ট ২০২৬
রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থান, অসন্তোষ শিক্ষার্থীদ…
  • ২৬ আগস্ট ২০২৬