নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

০৯ জুন ২০২৬, ০১:৫৪ PM
আটক রোহিঙ্গা যুবক মো. কারিম

আটক রোহিঙ্গা যুবক মো. কারিম © সংগৃহীত

নেত্রকোনা শহর থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় মিয়ানমারের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় ও অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য মিললেও জেলায় আসার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ জুন) রাত পৌনে ৯টার দিকে শহরের ছোটবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা সদর থানার ওসি মো. আল মামুন সরকার।

আটক মো. কারিম (৩০) মিয়ানমারের নাগরিক ও সৌদি আরব প্রবাসী। সর্বশেষ তিনি কক্সবাজারের ওয়াইকাম এলাকার ফালনখালীতে বসবাস করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানিয়েছে পুলিশ।

ওসি মামুন বলেন, রাতে সন্দেহজনকভাবে এক ব্যক্তি ঘোরাঘুরি করছে এবং তার ভাষা রোহিঙ্গাদের মত এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার রাতে ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে নেত্রকোণায় আসেন। তবে কী উদ্দেশ্যে তিনি জেলায় এসেছিলেন, সে বিষয় এখনও স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদে একেকসময় একেকরকম কথা বলছেন তিনি। সব কিছুই মিলিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তত্ত্বাবধান করছেন জানিয়ে ওসি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬