হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

০৯ জুন ২০২৬, ০১:৩৬ PM
মো. আব্দুর রহিম

মো. আব্দুর রহিম © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. আব্দুর রহিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৮ জুন) দুপুরে র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহিম মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে। মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী শারীরিকভাবে প্রতিবন্ধী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুন রাতে অসুস্থ এক ব্যক্তার চিকিৎসার কথা বলে কবিরাজ পরিচয়ে আব্দুর রহিমকে ভুক্তভোগীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরিবারের সদস্যদের অচেতন করার পর কিশোরীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীর মামা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় দুজনকে আসামি করা হয়েছে।

র‌্যাব জানায়, মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

মাধবপুর থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬