গোপালগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষে যুবক নিহত

০৯ জুন ২০২৬, ১২:১৫ PM
দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ

দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পিকআপের হেলপার ছিলেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে জব্দ করেছে। পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9