ঈদে বাড়ি ফিরে আটক ছাত্রলীগ নেতা

০৯ জুন ২০২৬, ১২:০৬ PM
মুজিবুল আজাদ ডেবিট

মুজিবুল আজাদ ডেবিট © সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নকলা পৌর শহরের শুঁটকি মহল্লায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ও নকলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ফরিদুল হক ফরিদ।

তিনি জানান, মুজিবুল আজাদ ডেবিট নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ঈদ উপলক্ষে বাড়িতে এলে সোমবার রাতে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

ফরিদুল হক ফরিদের দাবি, ডেবিটের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে বলে পরিবারের জানা নেই। এর আগের রাতেও পুলিশের একটি দল তাদের বাড়িতে গিয়েছিল।

এদিকে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

পুলিশ জানিয়েছে, আটকের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬