অনুপ্রবেশের দায়ে ভারতে আটক ৯১ জেলে দেশে ফিরেছেন

০৮ জুন ২০২৬, ০৪:৪৪ PM
ভারতে থেকে দেশে ফেরা ৯১ জেলে

ভারতে থেকে দেশে ফেরা ৯১ জেলে © সংগৃহীত

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়া ৯১ বাংলাদেশি জেলে ও ৪টি ফিশিং বোট দেশে ফিরেছেন।

রবিবার (৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৪টি ফিশিং বোট ও ৯১ জেলেকে গ্রহণ করে বাংলাদেশ কোস্টগার্ড। পরে সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ড বেজ মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। দেশে ফেরা জেলেদের অধিকাংশের বাড়ি চট্টগ্রাম অঞ্চলে।

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মোংলার কন্টিনজেন্ট কমান্ডার শাহ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের সমন্বয় এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে জেলে ও নৌযানগুলোর প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।

তিনি জানান, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জেলেকে আটক করে। আটক হওয়ার পর তারা ভারতের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন।

পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ এবং দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জেলে ও ফিশিং বোটগুলো ফেরত আনার সিদ্ধান্ত হয়।

দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন দেশে ফেরা জেলেরা। তারা দ্রুত নিজ নিজ কর্মজীবনে ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬