ঝিনাইদহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

০৮ জুন ২০২৬, ০৪:২৭ PM
ঝিনাইদহ জেলা শহরে ঝটিকা মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা

ঝিনাইদহ জেলা শহরে ঝটিকা মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা © ভিডিও থেকে নেওয়া

ঝিনাইদহ জেলা শহরে ভোরের আলো ফোটার আগেই নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সোমবার (৮ জুন) ভোরে ফজরের নামাজ চলাকালে শহরের পায়রা চত্বর থেকে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় ভোর সাড়ে ৫টার দিকে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে সরকারি কেসি কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটি প্রায় পাঁচ মিনিট স্থায়ী ছিল। এতে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি মিছিলটির নেতৃত্বে ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান। অংশগ্রহণকারীদের হাতে থাকা একটি ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইব্যুনাল বন্ধ কর’, ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই’। ব্যানারের নিচে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নামও উল্লেখ ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিলকারীরা সরকার ও ট্রাইব্যুনালবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ এবং ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না, মানব না’এ ধরনের রাজনৈতিক স্লোগানও দিতে শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের নীরবতাকে কাজে লাগিয়ে মিছিলটি দ্রুত শেষ করে অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছালে কাউকে আর সেখানে দেখা যায়নি।

নিষিদ্ধ সংগঠনের ব্যানারে জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন প্রকাশ্য কর্মসূচির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, ফজরের নামাজের সময় শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে খবর পেয়েছি। মিছিলের একাধিক ভিডিও আমাদের কাছে রয়েছে। ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬