ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবরস্থানে কবরের ওপর ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিয়ামতপুর গ্রামের সানাউল্লাহ (১৮) ও নুরু মিয়া (৪৫)।

স্থানীয় সূত্র জানায়, সকালে নিয়ামতপুর গ্রামের একটি কবরস্থানে কবরের ওপর টিনের বা অন্য কোনো মাধ্যমের ছাউনি দেওয়ার কাজ করছিলেন সানাউল্লাহ ও নুরু মিয়া। এ সময় অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে তারা গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুরুল আমিন জানান, তাদের বাড়ি নিয়ামতপুর গ্রামেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬