নওগাঁয় পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

০৮ জুন ২০২৬, ০২:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সাহিদা বেগম (৭২) নামের এক বৃদ্ধার নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ এবং পিকআপ ভ্যানটিও থানার হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহিদা বেগম উপজেলার ভান্ডারপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী এবং আটক জাহাঙ্গীর আলম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার দক্ষিণ নুরকোলা গ্রামের রমজান আলীর ছেলে। 

জানা যায়, সোমবার সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে সাহিদা বেগম ভান্ডারপুর বাজারে পাকা সড়ক পার হচ্ছিলেন। এ সময় আক্কেলপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও ডান হাতে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে স্বজনরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬