প্রিপেইড মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেলে কী করবেন?

০৮ জুন ২০২৬, ০২:০০ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:০১ PM
প্রিপেইড মিটার

প্রিপেইড মিটার © সংগৃহীত

প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জ করার পর অনেক গ্রাহকই হঠাৎ করে ২২০ ডিজিটের দীর্ঘ টোকেন পেয়ে বিভ্রান্ত হচ্ছেন। তবে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো ত্রুটি বা অস্বাভাবিক ঘটনা নয়। নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর করার জন্যই অতিরিক্ত এই টোকেন দেয়া হচ্ছে।

জানা গেছে, আবাসিক প্রিপেইড মিটারগুলোতে বিদ্যুৎ বিল ছয়টি ধাপে হিসাব করা হয়। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রায় প্রতিটি ধাপের ইউনিট মূল্য পরিবর্তন হয়েছে। মিটারে নতুন মূল্যহার কার্যকর করতে গ্রাহকদের রিচার্জ টোকেনের সঙ্গে অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে। এ কারণে টোকেনের দৈর্ঘ্য বেড়ে ২২০ ডিজিট পর্যন্ত হচ্ছে।

নেসকো কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, এই টোকেন পাওয়া মানেই মিটারে কোনো সমস্যা হয়েছে; এমনটি নয়। বরং এটি নতুন ট্যারিফ হালনাগাদের একটি স্বাভাবিক প্রক্রিয়া।

টোকেন প্রবেশ করানোর ক্ষেত্রেও বিশেষ নিয়ম অনুসরণ করতে হবে। এসএমএস বা সংশ্লিষ্ট পোর্টালে দেয়া ২২০ ডিজিটের টোকেন প্রতি ২০ ডিজিট পরপর কমা (,) দিয়ে ভাগ করা থাকে। গ্রাহকদের প্রথম ২০ ডিজিট মিটারে প্রবেশ করিয়ে সবুজ বাটন বা ‘এন্টার’ চাপতে হবে।
 
এরপর পরবর্তী ২০ ডিজিট একইভাবে পর্যায়ক্রমে প্রবেশ করাতে হবে। সবগুলো অংশ সফলভাবে প্রবেশ করানোর পর মিটারে ব্যালেন্স যোগ হবে এবং নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হবে।
 
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, টোকেন প্রবেশ করাতে কোনো ধরনের সমস্যা হলে গ্রাহকরা নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রেও ফোন করে প্রয়োজনীয় সহায়তা নেয়া যাবে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬