সীতাকুণ্ডে ঝটিকা মিছিল

৭২ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৩

০৭ জুন ২০২৬, ০৪:৪২ PM
গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দিবাগত রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ধনতোষ ত্রিপুরা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় এ মামলাটি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

এর আগে গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকার ডিসি পার্ক-বন্দর সড়কে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে তৎপরতা চালান বলে অভিযোগ করা হয়। 

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের মিছিল দেওয়ার স্থান থেকে কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে সৈয়দ আশরাফ, সাইফুদ্দীন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলাম নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬