ট্রেন-পিকআপ সংঘর্ষ

দেড় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ © টিডিসি

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বালুবাহী পিকআপ। এতে বন্ধ ছিল চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। প্রায় দেড় ঘণ্টা পর হাইওয়ে এবং রেলওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রবিবার (৭ জুন) সকাল নয়টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এদুর্ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার সকালে অবৈধ রেলক্রসিং দিয়ে বালুবাহী পিকআপ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গিয়ে ট্রেনের সঙ্গে সেটি আটক যায়। দেড় ঘণ্টা পর হাইওয়ে এবং রেলওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা ট্রেনে করে চট্টগ্রাম থেকে আসতেছিলাম। জোরারগঞ্জ এলাকা বরাবর আসলে হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। পরে দেখি এ দুর্ঘটনা।’

চিনকি আস্তানা রেলস্টেশনের এসএসআইওএ গোলাম সরওয়ার বলেন, সকাল ৯টার দিকে অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় একটি পিকআপের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় পিকআপটি। এতে ট্রেনটির একটি দরজাও ক্ষতিগ্রস্ত হয়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ সরিয়ে ফেলার পর রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্…
  • ২৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল চেলসি
  • ২৮ আগস্ট ২০২৬
ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬