মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

০৭ জুন ২০২৬, ১২:১০ PM
মৃদুল সরকার

মৃদুল সরকার © সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃদুল সরকার (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল চারটার দিকে উপজেলার আমরাই-রায়েদ বাজার আঞ্চলিক সড়কের আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৃদুল সরকার উপজেলার তরগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের ছেলে এবং স্থানীয় হাফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আমতলী মোড়ের বাঁশঝাড়সংলগ্ন সড়কে আগে থেকেই ডিশ সংযোগের একটি তার পড়ে ছিল। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সেই তারে প্যাঁচ লেগে মৃদুলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় সড়কে থাকা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃদুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে এই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শোক প্রকাশ করে হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. মাইন উদ্দিন বলেন, ‘মৃদুল অত্যন্ত ভদ্র, মেধাবী ও সম্ভাবনাময় একজন শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

ছাত্রদলের ‘ক্লিন ক্যাম্পাস’ উদ্যোগে সহযোগিতার আশ্বাস ঢাবি প…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ মিজানুর রহমান আজহারীর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ মিছিল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভেটিংয়ে উঠেছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন প্লাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আদম (আ.)-ই কি প্রথম মানুষ? কুরআন কী বলে?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬