মালবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

০৭ জুন ২০২৬, ০৯:৪০ AM
মালবাহী ট্রেন লাইনচ্যুত

মালবাহী ট্রেন লাইনচ্যুত © সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় একটি মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুন) ভোরে উপজেলার সাবদালপুর এলাকায় মোবারকগঞ্জ রেল স্টেশন অতিক্রম করার পর এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে যাত্রী ও পণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার শাজাহান আলী জানান, মালবাহী ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।

স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী ও খুলনা থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে দ্রুততম সময়ের মধ্যে রেল যোগাযোগ পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগি সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার কার্যক্রম জোরদার করা হবে।

ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির ২ …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১০০ গুণী শিক্ষক নির্বাচন কীভাবে, নীতিমালা প্রকাশ করল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি পলিটেকনিকে ৪০ হাজার সিটের বিপরীতে রেকর্ড আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬