উলটো পথে অটোরিকশা, বাস চাপায় চালকসহ তিন জন নিহত

০৬ জুন ২০২৬, ১০:৫১ PM
উল্টো পথে অটোরিকশা, বাস চাপায় চালকসহ তিন জন নিহত

উল্টো পথে অটোরিকশা, বাস চাপায় চালকসহ তিন জন নিহত © সংগৃহীত ও সম্পাদিত

কুমিল্লা সদর দক্ষিণের রতনপুরে শাহ আলী পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো এক যাত্রী।

শনিবার (৬ জুন) রাত সোয়া ৭টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর বাজার এলাকায় কুমিল্লাগামী শাহ আলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি অটোরিকশা উলটো পথে চলাচল করছিল। এ সময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী দ্রুতগতির বাস অটোরিকশাটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

লাকসাম ক্রসি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওসমান গনী বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা তারা দিনমজুর এবং রংপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬