ভোলায় ৪ বছর ধরে বন্ধ জেলা পরিষদের শিক্ষাবৃত্তি, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা বিপাকে

০৬ জুন ২০২৬, ০৫:০০ PM
ভোলা জেলা পরিষদ

ভোলা জেলা পরিষদ © সংগৃহীত

ভোলায় দীর্ঘ চার বছর ধরে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি কার্যক্রম বন্ধ থাকায় জেলার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। নিয়মিত এই বৃত্তি না পাওয়ায় অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোলা জেলা পরিষদ থেকে প্রতিবছর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হতো। এই সহায়তা অনেক শিক্ষার্থীর শিক্ষা ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করত। তবে সর্বশেষ প্রায় চার বছর আগে এই বৃত্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে নতুন কোনো বিজ্ঞপ্তি বা বৃত্তি প্রদান কার্যক্রম চালু হয়নি।

এ বিষয়ে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা জেলা পরিষদের বৃত্তির অপেক্ষায় থাকলেও কোনো ধরনের ঘোষণা বা কার্যক্রম দেখা যায়নি। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে।

ভোলা সরকারি কলেজ ও ভোলা সরকারি মহিলা কলেজের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বৃত্তির জন্য আমরা প্রতিবছর আশায় থাকতাম, কিন্তু চার বছর ধরে কোনো খবর নেই। এই সহায়তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বেড়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষাবৃত্তি কার্যক্রম বন্ধ থাকা উদ্বেগজনক। তারা দ্রুত এই কার্যক্রম আবার চালুর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভোলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিন্টু ব্যাপারী বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এবং পূর্ববর্তী চার বছরে বৃত্তি কার্যক্রম কেন বন্ধ ছিল, সে বিষয়ে পূর্ববর্তী প্রশাসন বা সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্তারিত জানাতে পারবেন। বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং দ্রুত বৃত্তি কার্যক্রম আবার চালুর উদ্যোগ নেওয়া হবে।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9