যশোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

০৬ জুন ২০২৬, ০৩:২১ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রমজান হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলার বন্দবিলা ইউনিয়নের চাপাতলা ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে নয়ন (১৬) নামের আরও এক কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত রমজান হোসেন চাপাতলা আজমপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। আহত নয়ন একই গ্রামের মানিক হোসেনের ছেলে এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হতাহতের স্বজনরা জানান, সকাল ৮টার দিকে রমজান মোটরসাইকেল চালিয়ে খাজুরা বাজার থেকে ফিরছিলেন। পথে বন্দবিলা ইউনিয়নের চাপাতলা ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে সামনে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের চালক রমজান ও নয়ন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রমজানকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হতে পারে। আহত নয়নের অবস্থা আশঙ্কাজনক। পুরুষ সার্জারি রোডে তার চিকিৎসা চলছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬