ডেঙ্গু প্রতিরোধে যশোরে সচেতনতামূলক র‌্যালি

০৬ জুন ২০২৬, ০৩:১২ PM
র‌্যালিটি সিভিল সার্জনের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে

র‌্যালিটি সিভিল সার্জনের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে © টিডিসি

‘সচেতন হোন, অন্যকে সচেতন করুন’ প্রতিপাদ্যে যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি হয়েছে। শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসন যশোর ও পৌরসভার সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত এই র‌্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

র‌্যালিটি সিভিল সার্জনের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘বর্ষাকালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। আমরা এ বিষয়ে জনগণকে সচেতন করেছি। এখন আমাদের উদ্দেশ্য শুধু সচেতন করা নয়, যদি কেউ এ বিষয়ে অবহেলা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। আজ থেকে পরিস্কার পরিচ্ছন্নতায় অবহেলাকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান শুরু হবে।’

এ সময় তিনি যশোরবাসীকে নিজ নিজ আঙিনা পরিস্কার রাখার অনুরোধ জানান।

র‌্যালিতে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা ও জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি দফতরের কমকর্তা-কর্মচারি ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬