চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ পাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা!

০৬ জুন ২০২৬, ০১:১৮ PM , আপডেট: ০৬ জুন ২০২৬, ০৫:০১ PM
মো. শহীদুল ইসলাম ও পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে তার নাম

মো. শহীদুল ইসলাম ও পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে তার নাম © সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিবালয় বিভাগের সংস্থাপন শাখায় ‘সড়ক তদারককারী’ পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের তালিকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মো. শহীদুল ইসলাম (৩২) নামের ওই ব্যক্তি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের বাইন্যা ঘোনা গ্রামের আওয়ামী লীগ নেতা আবদুল মজিদের ছেলে। 

অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিবালয় বিভাগের সংস্থাপন শাখায় গত ১৬ মে ‘সড়ক তদারককারী’ পদে নিয়োগের জন্য ৬২ জন চাকরি প্রার্থীদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়। ৬২ জনের মধ্যে ১৫ জনকে ওই পদে নিয়োগের জন্য সম্প্রতি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন নিয়োগের জন্য চূড়ান্ত অনুমোদন ও সুপারিশ করেছেন। ১৫ জনের তালিকার ১৩ নম্বরে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন শাথার যুগ্ন সাধারণ সম্পাদক ও বহু মামলার আসামি শহিদুল ইসলাম। ইতোমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংস্থাপন শাথায় সড়ক তদারককারী পদে নিয়োগ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শহিদুল ইসলাম। ছাত্রলীগের পরিচয় গোপন করে চট্টগ্রামের কতিপয় বিএনপির নেতাদের মাধ্যমে সিটি মেয়রের কাছে জোর লবিং করছে বলে একাধিক তথ্য সূত্র নিশ্চিত করেছে।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ পেতে ছাত্রলীগ নেতার তৎপরতার বিষয়টি জানতে স্থানীয়রা গত কয়েক দিন আগে চট্টগ্রাম সিটি মেয়রের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, শহীদুল ইসলামের বিরুদ্ধে অতীতে বিভিন্ন ভর্তি পরীক্ষা ও নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ও আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও দাবি করা হয়েছে।

অভিযোগকারীরা দাবি করেন, ২০২২ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি ও প্রক্সি পরীক্ষার ঘটনায় হওয়া একটি মামলায়ও তার নাম উঠে আসে। সে সময় বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, ‘আমি চট্টগ্রামে বড় হয়েছি। রাজনীতি করলে চট্টগ্রামেই করতাম। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, তার অনেকগুলোই উদ্দেশ্যপ্রণোদিত।’

এ বিষয়ে জানতে মুঠোফোনে চট্টগ্রাম সিটি মেয়র ও বিএনপি নেতা ডা: শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে জানিয়েছেন।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9