গাড়ির সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, বিয়ের অনুষ্ঠানে পাল্টাপাল্টি হামলায় আহত ১৫

০৬ জুন ২০২৬, ০১:০৩ PM
হামলায় ভেঙে যাওয়া গাড়ি কাচ

হামলায় ভেঙে যাওয়া গাড়ি কাচ © সংগৃহীত

‎হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল বাইপাস সড়কে একটি বিয়ের অনুষ্ঠানে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গাড়ির দেওয়া নিয়ে দুই চালকের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর সদর উপজেলার বহুলা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধুলিয়াখাল এলাকার নাবিল কমিউনিটি সেন্টারে। বরযাত্রীবাহী গাড়িবহর অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে ধুলিয়াখাল বাইপাস সড়কে একটি টমটমের সঙ্গে সাইড দেওয়া নিয়ে দুই চালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। ‎একপর্যায়ে টমটমে থাকা কয়েকজন যাত্রী ও বরযাত্রীবাহী গাড়ির লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় নারী ও শিশুসহ উপস্থিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের এক পর্যায়ে কয়েকজন ব্যক্তি নাবিল কমিউনিটি সেন্টারে প্রবেশ করে কয়েকটি মোটরসাইকেল ও বরের ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করেন। এতে নারীসহ আরও কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের কারণে বিয়ের অনুষ্ঠান ব্যাহত হয়। অনেক বরযাত্রী ও কনেপক্ষের স্বজনকে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ফিরে যেতে দেখা যায়।
‎
‎খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। পরে পুলিশি নিরাপত্তার মধ্যে কনেকে বিদায় দেওয়া হয়।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬