চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে মহাসড়ক পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আবুল কাশেম (৮৪) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কাশেম চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফাপাড়া এলাকার মরহুম আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বরুমতি ব্রিজ-সংলগ্ন এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দোহাজারীগামী একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে থানার একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬