দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি উদ্ধার

০৫ জুন ২০২৬, ১১:৪৫ AM , আপডেট: ০৫ জুন ২০২৬, ১১:৪৬ AM
বাসটি নদী থেকে উদ্ধার

বাসটি নদী থেকে উদ্ধার © টিডিসি ফটো

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান চালিয়ে বাসটি নদী থেকে তোলা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ১১টার দিকে বাসটি নদী থেকে উদ্ধার করা হয়।

দুর্ঘটনার সময় এস বি পরিবহনের ওই বাসে চালক, হেলপার ও সুপারভাইজার ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসে কোনো যাত্রী ছিল না। ফেরিতে ওঠার আগে যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। বর্তমানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মান…
  • ২৭ আগস্ট ২০২৬
সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ ঘিরে আতঙ্ক
  • ২৭ আগস্ট ২০২৬
চীন কেন নেপালকে আগাম সতর্কতা জানায়নি, জবাবে যা জানাল দূতাবাস
  • ২৭ আগস্ট ২০২৬
দিনাজপুরে শ্রমিকনেতা আটকের প্রতিবাদে থানা ঘেরাও, সংঘর্ষে আহ…
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারি হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার স্ক…
  • ২৭ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদায়ন …
  • ২৭ আগস্ট ২০২৬