দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার ৩

০৫ জুন ২০২৬, ১০:২৭ AM
ফেরিঘাটে বাস ডুবি

ফেরিঘাটে বাস ডুবি © সংগৃহীত

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির চালক, হেলপার ও সুপারভাইজার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ৯টার পর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি এস বি পরিবহনের। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটি ডুবে যাওয়ার পরপরই চালককে উদ্ধার করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথি দাস জানান, বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় বাসে যাত্রীরা ছিলেন না। যাত্রীরা আগেই নেমে গেছেন।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬