সকালেই সড়কে ঝড়ল ৩ প্রাণ

০৫ জুন ২০২৬, ০৮:৫৬ AM , আপডেট: ০৫ জুন ২০২৬, ০৯:২৮ AM
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাসচাপায় তিনযাত্রী নিহত হয়েছেন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাসচাপায় তিনযাত্রী নিহত হয়েছেন © সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—উপজেলার মেঘুল্লা গ্রামের আলহাজ্ব আলী (৪৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৩৮) এবং অটোভ্যান চালক একই এলাকার শামীম হোসেন (৩০)। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেলকুচির মেঘুল্লা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানের তিন আরোহী মারা যান। দুর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ভ্যানটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালক-হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬