মিরসরাই

রান্নার সময় হঠাৎ সিলিন্ডারের আগুন, ঘর পুড়ে নিঃস্ব ৩ পরিবার

০৪ জুন ২০২৬, ০৮:১১ PM
মিরসরাইয়ে রান্নার সময় হঠাৎ সিলিন্ডারের আগুন, ঘর পুড়ে নিঃস্ব ৩ পরিবার

মিরসরাইয়ে রান্নার সময় হঠাৎ সিলিন্ডারের আগুন, ঘর পুড়ে নিঃস্ব ৩ পরিবার © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩ পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার ওয়াসেক মুহুরি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই তিন পরিবারের অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের পরিবারের লোকজন গ্যাসের চুলায় রান্না করেন। হঠাৎ কিছু বুঝে উঠার আগে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এসময় একে একে ৩ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাবিবুর রহমানের ছেলে নুরুচ্ছালাম জানান, রান্নাঘরে গ্যাসের চুলায় আগুন জ্বলছিলো। কিন্তু হঠাৎ করে সিলিন্ডারে আগুন লেগে পড়ে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমাদের ৩ ভাইয়ের ৩টি ঘর একেবারে ছাই হয়ে গেছে। ঘরের আসবাবপত্র ও ক্যাশ টাকাসহ অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার করল…
  • ২১ আগস্ট ২০২৬
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পার্ট-টাইম জব ও ক্যারিয়ার সেন্টার…
  • ২১ আগস্ট ২০২৬
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা …
  • ২১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিবৃতি এক ঘণ্টার ম…
  • ২১ আগস্ট ২০২৬
সবধরণের ফুটবল থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া
  • ২১ আগস্ট ২০২৬
ডাকসু ১১ মাসে যে কাজ করেছে, তা ১০৫ বছরেও হয়নি: সাদিক কায়েম
  • ২১ আগস্ট ২০২৬