ক্রসিংয়ে আটকে গেল মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পড়ল খাদে

০৪ জুন ২০২৬, ০৭:২৪ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০৭:৫৭ PM
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সঙ্গে ধাক্কায় মাইক্রোবাসটি খাদে পড়ে যায়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সঙ্গে ধাক্কায় মাইক্রোবাসটি খাদে পড়ে যায় © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের সঙ্গে ধাক্কায় একটি মাইক্রোবাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের পাঘাচং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও ট্রেনের যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর কিছুটা দূরে অবৈধ লেভেল ক্রসিং অতিক্রম করছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এসময় মাইক্রোবাসটি রেললাইনে আটকে যায়। ট্রেন আসতে দেখে এর চালক ও যাত্রীরা নেমে যান। তবে মাইক্রোবাসটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে- মুচড়ে খাদে গিয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬