লুডু খেলা নিয়ে দ্বন্দ্ব, একবন্ধুর মায়ের ইটের আঘাতে আরেকবন্ধুর বাবার মৃত্যু

০৪ জুন ২০২৬, ০৭:১৭ PM
লুডু খেলা নিয়ে দ্বন্দ্ব, মৃত্যু ১

লুডু খেলা নিয়ে দ্বন্দ্ব, মৃত্যু ১ © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই বন্ধুর মধ্যকার বিরোধের জেরে একজনের মায়ের ছোড়া ইটের আঘাতে আরেকজনের বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা-ছেলেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা গ্রামের তাজু সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন জাফর (৪৮) ওই এলাকার মৃত বদিউল আলমের ছেলে।

নিহতের স্ত্রী রুনা বেগম বলেন, প্রতিবেশী রায়হান তাদের ছেলে ইমনকে মোবাইলে লুডু খেলার জন্য ডাকতে আসে। ইমন খেলতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান ও তার মা জাহেদার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। পরে ইমনের বাবা (জাফর) বাজার থেকে বাড়ি ফেরার পর তাদের সঙ্গে কথা বলতে গেলে তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বাঁধন দাস জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে দৃশ্যমান আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণেও মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লুডু খেলাকে কেন্দ্র করে রায়হান ও ইমনের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি জানতে গেলে জাফরের সঙ্গে রায়হান ও তার মা জাহেদার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জাহেদা একটি বড় পাথর ছুড়ে মারলে তা জাফরের বুকে আঘাত করে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রায়হান ও তার মা জাহেদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন ৩০ অক্টোবর পর্…
  • ০১ অক্টোবর ২০২৬