পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল শিক্ষার্থীর মৃত্যু

০৪ জুন ২০২৬, ০৫:০৭ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০৫:৩৪ PM
তাহমিদ হাসান রাফি

তাহমিদ হাসান রাফি © সংগৃহীত

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে ডুবে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ওই শিক্ষার্থীর নাম তাহমিদ হাসান রাফির (২৪)। তিনি  রাজধানীর কবি নজরুল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত রাফি বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোড় এলাকার মুফতি জাকারিয়ার ইসলামের ছেলে। পরিবারের সাথে সরকারি আশেক মাহমুদ কলেজ মসজিদের পাশে একটি আবাসিক ভবনে বাস করতেন। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টি শুরু হলে বন্ধুদের সঙ্গে কলেজে পুকুরে গোসল করতে নামেন রাফি। এ সময়ে পানিতে ডুবে যান তিনি। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামীম আহমেদ বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ‘পুকুরে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। তিনি কবি নজরুল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে জানতে পেরেছি। তার মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। 

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬