সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক, আস্তানা গুঁড়িয়ে দিল কোস্টগার্ড

০৪ জুন ২০২৬, ০৫:০২ PM
আটক আল-আমিন বাচ্চু হাওলাদার

আটক আল-আমিন বাচ্চু হাওলাদার © সংগৃহীত

সুন্দরবনের গহিনে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বন্য প্রাণী শিকারের আলামতসহ এক বনদস্যুকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় দস্যুদের একটি আস্তানা ধ্বংস করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস-সংলগ্ন ড্রেনের খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কথিত ‘করিম শরীফ বাহিনীর’ সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অন্য দস্যুরা পালিয়ে গেলেও ধাওয়া করে তাকে আটক করা সম্ভব হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা গুলি, ৭৪ রাউন্ড ফাঁকা গুলি, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, সোলার প্যানেল, ব্যাটারি, ওয়াকিটকি চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া একটি হরিণের মাথা, চাল-সিগারেট মজুত এবং একটি কাঠের নৌকাও উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬