ভালুকায় অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

০৪ জুন ২০২৬, ০৪:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকের একটি রাস্তার পাশে বাঁশঝাড়ের নিচ থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট বাজারের পূর্বদিকে একটি রাস্তার পাশে বাঁশঝারের নিচে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের পরিচয় উদঘাটনে চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬