বালুদস্যুদের হামলায় শেরপুরে বন কর্মকর্তা ও বনরক্ষী আহত

০৪ জুন ২০২৬, ১২:১১ PM
বালুদস্যুদের হামলায় আহত বন কর্মকর্তা

বালুদস্যুদের হামলায় আহত বন কর্মকর্তা © টিডিসি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বালুদস্যুদের হামলায় এক বন কর্মকর্তা ও এক বনরক্ষী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার নকশী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান (২৮) ও একই বিটের বনরক্ষী জিয়াউর ইসলাম (৩০)।

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দুই বন কর্মকর্তার ওপর হামলা চালায়। হামলার পর স্থানীয় লোকজন ও বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা করিম মিয়া জানান, বুধবার ভোর ৫টার দিকে গজনী এলাকায় একটি বালুবাহী গাড়ি আটক করেন গজনী বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান। পরে বিষয়টি জানানো হলে তিনি সহকারী বন সংরক্ষককে (এসিএফ) সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে বালুর গাড়ি ও চালককে আটক করে রাংটিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

তিনি বলেন, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় ঝিনাইগাতী থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আটক চালক ও গাড়িটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর জের ধরেই রাতে বালুদস্যুরা বন কর্মকর্তা ও বনরক্ষীর ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, আহত দুই বনকর্মীকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু ব্যানার্জি বলেন, বন বিভাগের দুই সদস্যকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের মাথায় আঘাত রয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল।

তিনি আরও জানান, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।

এদিকে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঞা বলেন, বন বিভাগের দুই সদস্য আহত হওয়ার বিষয়টি পুলিশ জেনেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9