নদীতে গোসল নেমে প্রাণ গেলো দুই ভাইয়ের

০৪ জুন ২০২৬, ০৯:৩০ AM
মরদেহ উদ্ধারের খবরে ভিড় করেন স্থানীয়রা

মরদেহ উদ্ধারের খবরে ভিড় করেন স্থানীয়রা © টিডিসি ফটো

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সাদ্দাম হোসেন সপরিবারে ঢাকা থেকে তার শ্বশুরবাড়ি চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে বেড়াতে আসেন। বুধবার সকালে দুই ভাইসহ পরিবারের সদস্যরা লিচু কেনার উদ্দেশ্যে খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার এলাকার একটি লিচু বাগানে যান। লিচু কেনা শেষে ফেরার পথে কালিরবাজার ঘাটে আত্রাই নদীতে গোসল করতে নামেন তারা।

একপর্যায়ে চারজন একসঙ্গে নদীতে গোসল করার সময় গভীর পানিতে চলে যান। এ সময় মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও মান্না ইসলাম ও তার ভাই সাদ্দাম হোসেন নদীর গভীর পানিতে তলিয়ে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দুপুর সোয়া ২টার দিকে মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে রংপুর থেকে ডুবুরি দল এসে অভিযানে অংশ নেয়। তাদের সহযোগিতায় দ্বিতীয় মরদেহটিও উদ্ধার করা সম্ভব হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9