পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

০৪ জুন ২০২৬, ০৮:২০ AM
তাসিমুল আলম শ্রাবণ

তাসিমুল আলম শ্রাবণ © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে তাসিমুল আলম শ্রাবণ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার সাঁটিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসিমুল আলম শ্রাবণ সাঁটিয়াবাড়ি এলাকার মো. নাজমুল আলমের ছেলে। 

তিনি মিরপুরের একটি ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা সম্পন্ন করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে আসেন তাসিমুল। বুধবার দুপুরে বাড়ির পাশের আব্দুল মান্নানের পুকুরে একাই সাঁতার কাটতে যান তিনি। একপর্যায়ে পুকুরের মাঝামাঝি গিয়ে সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পুকুরপাড়ে থাকা দুই শিশু বিষয়টি আশপাশের লোকজনকে জানাতে দৌড়ে যায়। তবে এরই মধ্যে তিনি পানির নিচে তলিয়ে যান।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে মৃত ঘোষণা করা হয়।

নিহতের পরিবার জানিয়েছে, তার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬