ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

০৩ জুন ২০২৬, ০৫:২৭ PM
গ্রেপ্তার হোসাইন আহমেদ

গ্রেপ্তার হোসাইন আহমেদ © সংগৃহীত

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় হোসাইন আহমেদ (২৬) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

‎গ্রেপ্তার হোসাইন আহমেদ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে। ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সদস্য। 

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ দেবপাড়া গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তের যোগাযোগ গড়ে ওঠে। অভিযোগে বলা হয়েছে, পরিচয়ের পর থেকে বিভিন্ন সময়ে ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক বজায় রাখেন হোসাইন আহমেদ।

‎এজাহারে আরও উল্লেখ করা হয়, গত সোমবার গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর পৈতৃক বাড়িতে প্রবেশ করেন। এ সময় ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

‎এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন,ভুক্তভোগী করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালত মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডেন্টিস্ট পরিচয়ে রোগীর চোয়াল ভেঙে দেওয়া কর্মচারীকে অব্যাহত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9