ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

০৩ জুন ২০২৬, ০৪:৩৬ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে।

বুধবার (৩ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া ছয় মাস বয়সী শিশুটি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাসিন্দা। গত ২৬ মে হামের উপসর্গ নিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৮২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৬৭৭ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩০ শিশু। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১০৫ শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা গণমাধ্যমকে বলেন, অনেক অভিভাবক এখনো যথেষ্ট সচেতন নন। শিশু জ্বর, সর্দি, হাঁচি-কাশিতে আক্রান্ত হলে অনেকেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে বাসায় চিকিৎসা করান। এতে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই শিশু অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬